,

ফের এক হচ্ছেন সৃজিত-জয়া

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন জয়া আহসান আর কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। ২০১৫ সালে ‘রাজকাহিনি’ সিনেমা দিয়ে একসঙ্গে কাজ করেন তারা। আর ২০১৮ সালে এই নির্মাতার ‘এক যে ছিল রাজা’য় অভিনয় করে প্রশংসিত হন জয়া। তারপর গেলো অর্ধ দশকে আর কোনো সিনেমার কাজে দেখা যায়নি তাদের।

এর পেছনে কারণ হিসেবে অনেকেই মনে করেন, সেই সময়ই নির্মাতার সঙ্গে জয়ার প্রেমের মুখরোচক গল্প রটে টালিগঞ্জের অলিগলিতে। আর এসব কারণেই নাকি তাদের একসঙ্গে কাজ করা হয়নি! যদিও বিষয়টি নিয়ে নিশ্চুপ ছিলেন সৃজিত-জয়া।

দীর্ঘ ৫ বছর পর তারা ফের এক হচ্ছেন, নতুন সিনেমায়। সৃজিতের আগামী ছবি ‘দশম অবতার’-এ দেখা যাবে জয়াকে। এমনটাই জানাচ্ছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।

তাদের খবরে এই সিনেমায় জয়া যে চরিত্রে অভিনয় করবেন, তার জন্য সৃজিতের প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। তবে সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। তাই মাতৃত্বের দিক বিবেচনায় তার পরিবর্তে জয়াকে বেছে নিলেন নির্মাতা।

এর কারণ জানিয়ে সৃজিত বলেন, ‘প্রথমত, শুটিংয়ে সময় দিতে পারছে জয়া। শিডিউল অ্যাভেইলেবল আছে। দ্বিতীয়ত, অভিনয় দক্ষতা। তৃতীয়ত, শেষ কয়েক বছরের পারফর্মেন্স। আমরা যদি ওর ক্যারিয়ারগ্রাফ দেখি, “রবিবার” হোক বা “বিনিসুতোয়”, বা “অর্ধাঙ্গিনী” তার কাজ অসম্ভব প্রশংসিত হয়েছে। এছাড়া অতীতে সফল কোলাবোরেশনের ইতিহাস আছে- “রাজকাহিনি”, “এক যে ছিল রাজা” এসব বিচার করেই জয়াকে বেছে নেওয়া।’

অতীতের প্রেম গুঞ্জনের কারণেই কি প্রথমে জয়াকে ভাবেননি সৃজিত? এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, ‘না, এসব মাথাতেই ছিল না। আর এবার কাজ করার পরেও হয়তো আমাদের নিয়ে গুজব শুনতে হবে। পেশাগত বিড়ম্বনা হিসেবেই গ্রহণ করতে হয়। এতে কিছু করার নেই। গা সওয়া হয়ে গেছে। না হলে এই পেশায় টিকে থাকা যাবে না।’

জানা গেছে, ‘দশম অবতার’ সিনেমায় জয়ার পাশাপাশি আরও অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতা। শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট