,

জনপ্রিয় পপ তারকা কোকো লি মারা গেছেন

news-image

বিনোদন ডেস্ক : হংকংয়ে জন্মগ্রহণকারী জনপ্রিয় পপ তারকা ও অভিনেত্রী কোকো লি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। খবর বিবিসির।

গতকাল বুধবার তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বোন ক্যারল ও ন্যান্সি। গত কয়েক বছর ধরে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন।

কয়েক দশকের ক্যারিয়ারে কয়েক ডজন হিট অ্যালবাম, সিনেমা এবং টেলিভিশন শোয়ে দেখা গেছে কোকো লিকে।

কোকো লির বোনরা বলেছেন, রোববার কোকোর অবস্থা খুবই মুমূর্ষু হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কোমা থেকে জীবিত ফেরানো যায়নি তাকে। বুধবার মারা যান তিনি।

এ বছর ছিল কোকোর সংগীত ক্যারিয়ারের ৩০তম বর্ষ। তিনি আন্তর্জাতিক সংগীতে চীনা গায়কদের জন্য নতুন বিশ্ব উন্মোচনে অক্লান্ত পরিশ্রম করেছেন। এ কারণে চীনাদের কাছে উজ্জ্বল নক্ষত্র হয়েছিলেন বলেও জানিয়েছেন কোকোর বোনরা।

এ গায়িকার পরিবার শোক প্রকাশের সঙ্গে আরও জানিয়েছেন, কোকো যদিও পৃথিবীতে দীর্ঘস্থায়ী হলো না, তবে তার আলোর রশ্মি চিরকাল থাকবে।

কোকো ডিজনির হিট সিনেমা মুলান’র ম্যান্ডারিন সংস্করণে প্রধান চরিত্রে কণ্ঠ দিয়েছেন।

কোকো হংকংয়ে জন্মগ্রহণ করেন এবং বেড়ে উঠেন মার্কিন যুক্তরাষ্ট্রে। উচ্চ মাধ্যমিকের পর হংকংয়ে ফেরার সময় একটি গানের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। যেখান থেকে সংগীত ক্যারিয়ার শুরু হয় তার।

১৯৯০ দশকে এশিয়াতে সফলতা পান। লাখ লাখ অ্যালবাম বিক্রি হয়। ইংরেজি, ম্যান্ডারিন এবং ক্যান্টনিজ ভাষায় অনেক অ্যালবাম প্রকাশ করেছেন কোকো।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট