মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাস উল্টে গভীর গিরিখাদে, নিহত ২৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স, আল জাজিরা, এনডিটিভিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো সিটি থেকে দক্ষিণ ওক্সাকা রাজ্যের মধ্য দিয়ে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২৫ মিটার (৮০ ফুট) গভীর গিরিখাদে পড়ে যায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।

এক সংবাদ সম্মেলনে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন ওক্সাকা প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো। তবে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন রিপোর্ট সামনে এসেছে।

দুর্ঘটনায় ২১ জন আহত হওয়ার তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা এএফপিকে বলেছেন, বাস দুর্ঘটনায় আহতের সংখ্যা ১৭ জন।

আল জাজিরা বলছে, দুর্ঘটনাকবলিত বাসটি মেক্সিকো সিটি থেকে ইয়োসোন্ডুয়া যাওয়ার সময় মাগডালেনা পেনাস্কো শহরের কাছে হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়। এতে বাসটি গভীর গিরিখাদে পড়ে যায়।

ওক্সাকা স্টেট হাইওয়ে পুলিশ পরিচালক টোরিবিও লোপেজ সানচেজ টুইটারে দেওয়া একটি পোস্টে বলেছেন, সিডিএমএক্স থেকে সান্তিয়াগো ইয়োসোন্ডুয়া মিক্সটেকাগামী একটি বাস মাগডালেনা পেনাস্কো শহরে মর্মান্তিক দুর্ঘটনার পড়ার পরিপ্রেক্ষিতে ওই এলাকায় চলাচলকারী মোটরচালকদের চরম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

বুধবার সোশ্যাল মিডিয়ায় ওক্সাকা প্রদেশের গভর্নর সালোমন জারা ক্রুজ লিখেছেন, ‘মাগডালেনা পেনাস্কোতে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখপ্রকাশ করছি। আমাদের সরকারি কর্মীরা ইতিমধ্যেই উদ্ধার অভিযানে কাজ করছে এবং আহতদের সব ধরনের সহায়তা প্রদান করছে।’

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। এর আগে চলতি বছরের এপ্রিলে পশ্চিম মেক্সিকোতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ার পর ১৮ জন মারা গিয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা