,

ইউক্রেনের লভিভে রাশিয়ার রকেট হামলা, নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরের এক অ্যাপার্টমেন্ট ভবনে রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। স্থানীয় মেয়র এ তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় মেয়র আন্দ্রি সাদোভি বলেন, হামলায় আরও আটজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। লভিভের বেসামরিক স্থাপনায় এটি বৃহত্তম হামলা বলে তিনি উল্লেখ করেছেন।

আঞ্চলিক প্রধান মাকসিক কোজিতস্কি বলেছেন, শহরে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে তিনি এর বেশি কিছু জানান নি। অন্যদিকে রাশিয়ান সামরিক বাহিনী এ হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি।

সাদোভির পোস্ট করা ভিডিওতে হামলায় ভবনের চারতলায় ভাঙ্গা জালানা দেখা গেছে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত গাড়ি ও ধ্বংসাবশেষও ফুটেছে দেখা গেছে।

সংক্ষিপ্ত ভিডিও বার্তায় মেয়র বলেছেন, হামলার কারণে অনেক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে- ৫০টিও বেশি হতে পারে। তিনি আরও জানিয়েছেন, এতে অন্তত ৫০টি গাড়িও ধ্বংস হয়ে গেছে।

ধ্বংসাবশেষ থেকে দুইজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। উদ্ধারকর্মী তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। গত কয়েক মাস থেকে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিভিন্ন শহরে একের পর এক প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: ক্রিমিয়ার প্রধানকে হত্যার চেষ্টা করেছিল ইউক্রেন, দাবি রাশিয়ার

গত সপ্তাহেই রাশিয়া ইউক্রেনের একট রেস্তোরাঁ ও শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়ে। যার মধ্যে শিশুও ছিল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট