,

নিহত ১২ ফিলিস্তিনির জানাজায় হাজারও মানুষের ঢল

news-image

অনলাইন ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর দুই দিনের অভিযান শেষ হয়েছে। অভিযানে ১২ জন ফিলিস্তিনি নিহত এবং আনুমানিক ১০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে তারা। বুধবার (০৫ জুলাই) নিহত ১২ জন ফিলিস্তিনির জানাজা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন অপ্রাপ্তবয়স্ক। বুধবার জেনিন শরণার্থী শিবিরে নিহতদের মধ্যে নয়জনের দাফন সম্পন্ন হয়। তাদের জানাজায় হাজার-হাজার ফিলিস্তিনি নাগরিক অংশ নিয়েছেন। এর আগে নিহতদের মরদেহ জেনিন সরকারি হাসপাতাল থেকে শরণার্থী শিবিরে নেওয়া হয়।

ছবিতে দেখা যায়, নয়জনের মরদেহ কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছিল ফিলিস্তিনিরা। তাদের পাশাপাশি দাফন করা হয়। নিহতদের মধ্যে দুজনকে মঙ্গলবার দাফন করা হয়েছে। তৃতীয়জনের মরদেহ পাঠানো হয়েছে জেনিনের নিকটবর্তী শহর মাইথালোনে। সেখানে তাকে দাফন করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা।

ফিলিস্তিনের কর্মকর্তা ও দলীয় নেতারা ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় অংশ নেন। একইসঙ্গে অধিকৃত অঞ্চলে নিরস্ত্র ফিলিস্তিনিদের সুরক্ষায় আন্তর্জাতিক নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত