,

মানবাধিকার ইস্যুতে বিশ্বে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল: আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মানবাধিকারের প্রতি সজাগ দৃষ্টি দেওয়ায় আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি আরো জানান, জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী আরো জানান, জাতীয় মানবাধিকার কমিশন সৃষ্টির পর থেকে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী ও গতিশীল করতে সরকার সর্বদা সচেষ্ট। কমিশন যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে সরকার অনুকূল পরিবেশ বজায় রেখেছে। আমাদের দেশে সরকার মানবাধিকারের প্রতি সজাগ দৃষ্টি দেওয়ার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সাড়া পড়েছে এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

একই দলের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, যৌতুক নিরোধ আইনের অধীনে দেশের বিভিন্ন আদালতে (৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত) ৪১ হাজার ৬৯৩টি মামলা রয়েছে। ঢাকা জেলায় যৌতুকের মামলার সংখ্যা সবচেয়ে বেশি। এখানে তিন হাজার ৮৭৯টি মামলা রয়েছে। অপরদিকে সবচেয়ে কম মামলা রয়েছে রাঙামাটি জেলায়। এ জেলায় ১৬টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত