,

৫ বছরে সরকারি চাকরির দুই লাখ পদ সৃষ্টি হয়েছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : গত ৫ বছরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দুই লাখ ৮টি পদ সৃষ্টি হয়েছে বলে সংসদকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বুধবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সংরক্ষিত আসনের সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার প্রেক্ষিতে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই লাখ ৮টি পদ সৃষ্টির সম্মতি দেওয়া হয়েছে। পদ সৃষ্টির প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে সরকারি আদেশ (জি.ও) জারি করা হয়। পরবর্তীতে শূন্য পদে নিয়োগ দেওয়া হয়।

পিএসসির সুপারিশের প্রেক্ষিতে সরকারের চলতি মেয়াদে বিভিন্ন ক্যাডার পদে ১৬ হাজার ২৯ জন নিয়োগ দেওয়া হয়েছে। শূন্য পদে নিয়োগ চলমান প্রক্রিয়া উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারের প্রায় সকল মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট