,

বৈশ্বিক তাপমাত্রার নতুন রেকর্ড, পরিবেশের ‘মৃত্যুদণ্ড’

news-image

অনলাইন ডেস্ক : পৃথিবীর ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে গড় তাপমাত্রা। গত সোমবার (৩ জুলাই) গড় বৈশ্বিক তাপমাত্রা ১৭ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে এই রেকর্ড গড়ে। এর আগের রেকর্ড ছিল ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াস। ২০১৬ সালের আগস্টের একদিনে এই তাপমাত্রা দেখা গিয়েছিল। এ তথ্য জানিয়েছে ইউএস ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন।

জলবায়ু বিজ্ঞানী ফ্রিডেরিক অটো বলেছেন, এটি উদযাপন করার মতো কোনো রেকর্ড নয়। তাপমাত্রার এই রেকর্ড মানুষ ও বাস্তুতন্ত্রের (ইকোসিস্টেম) জন্য ‘মৃত্যুদণ্ড’। খবর- বিবিসি ও আল-জাজিরা

সাম্প্রতিক সময়ে দক্ষিণ যুক্তরাষ্ট্রে তীব্র তাপ দেখা গেছে। চীনে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপপ্রবাহ রয়েছে। উত্তর আফ্রিকায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা।

অ্যান্টার্কটিকায় শীতকাল চলছে। সেখানেও অস্বাভাবিকভাবে উচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। শীতল মহাদেশটির আর্জেন্টিনা দ্বীপপুঞ্জে তাপমাত্রা রেকর্ড ৮.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

বিশ্বব্যাপী কার্বন নির্গমন কমছে না। ফলে পরিবেশ দূষিত হচ্ছে, জলবায়ু পরিবর্তন ঘটছে। আশঙ্কাজনক হারে বাড়ছে তাপমাত্রা। প্রায় এক দশক ধরে বৈশ্বিক উষ্ণতা ঊর্ধ্বমুখী। পৃথিবীর তাপমাত্রা দীর্ঘমেয়াদিভাবে বাড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই উষ্ণতা বৃদ্ধির কারণ হিসেবে গ্রিনহাউস গ্যাস নির্গমনকে দায়ী করেন জলবায়ুবিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট