,

বৃষ্টিতে বন্ধ খেলা, ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : তামিমের (১৩) বিদায়ের পর লিটন-শান্তর ব্যাটে জুটি গড়ার পথে ছিল স্বাগতিকরা। কিন্তু পরপর ২ ওভারে ২ উইকেট হারালো বাংলাদেশ। মুজিবের বলে ফেরার আগে ৩৫ বলে ২৬ রান করেন লিটন। এরপর ছন্দে থাকা শান্ত ফেরেন নবীর শিকার হয়ে। ১৬ বলে ১২ করেন শান্ত। তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

১৫ ওভার শেষে ৩ উইকেটে ৮৪ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৪ রানে সাকিব ও ৮ রানে আছেন তাওহিদ হৃদয়। ষোলোতম ওভারের প্রথম বল হওয়ার পরই ঝোড়ো বৃষ্টির কবলে বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম ওয়ানডে। আপাতত মাঠ কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।

এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন আফিফ হোসেন। বাদ পড়েছেন এবাদত হোসেন। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান।

অন্যদিকে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে সফরকারী। দলে ফিরেছেন রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবরা। এই ম্যাচে পেসার সেলিম সাফির অভিষেক হচ্ছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট