,

‘বিয়ে-বউ’ নিয়ে কাকে খোঁচা দিলেন নিশো?

news-image

বিনোদন প্রতিবেদক : সিনেমা মানেই শোবিজে আনন্দের বন্যা। সেই ধারাবাহিকতায় এবারে ঈদেও মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। কিন্তু সিনেমা মুক্তি পেতে না পেতেই তারকা নির্মাতাদের মাঝে শুরু হয় ভার্চুয়াল যুদ্ধ। যা এক পর্যায়ে অসুস্থ প্রতিযোগিতায় রূপ নেয়।

এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতার ‘সুড়ঙ্গ’ সিনেমা। এর মাধ্যমে বড়পর্দায় নাম লিখিয়েছেন তিনি। সিনেমাটির প্রতি দর্শক আগ্রহ ভালো থাকলেও চিন্তার কারণ হয়ে দাঁড়ায় পাইরেসি।

গতকাল সোমবার বিকালে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয় ‘সুড়ঙ্গ’ টিম। সিনেমার পাইরেসি সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্যই তারা একত্র হন। সেখানেই প্রাসঙ্গিকভাবে অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন সিনেমার কলাকুশলীরা। যেখানে কথা বলেছেন আফরান নিশো।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের এক ফাঁকে ‘বিয়ে-বউ’ প্রসঙ্গে মন্তব্য করতে দেখা যায় এই অভিনেতাকে। যেখানে পরোক্ষভাবে শাকিব খানকেই যেন খোঁচা মেরেছেন তিনি।

নিশো বলেন, ‘একটা প্রশ্ন বারবারই আসে, সেটা হচ্ছে চাপ। এই চাপ তো কোনও সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। বয়স হয়ে গেছে চল্লিশের ওপরে। অনেক দিন ধরে কাজ করছি। চাপটা আসলে কীসের?’

এর মধ্যেই এক গণমাধ্যমকর্মী বলেন, ‘বয়সটা বলে দিলেন!’ জবাবে নিশো যে উত্তর দিলেন সেখানেই যেন শাকিবকে নিশানা করলেন। অভিনেতা বললেন, ‘বয়স বলছি কারণ, আমি তো সো কলড ওই হিরো না যে বিয়ে করে বউয়ের কথা বলব না, বা বাচ্চার কথা বলব না।’

তবে এই মন্তব্যে বিতর্ক আঁচ করতে পেরে নিশো বলেন, ‘এসব ধারণা অনেক আগে ছিল যে তোমরা যারা নায়ক, তারা বের হয়ে জনগণের সঙ্গে দেখা-সাক্ষাৎ করো না। অনেক বেশি এক্সক্লুসিভ থাকো। কিন্তু আমরা যারা ছোট পর্দায় কাজ করেছি, ভক্তরা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করছে। তাদের সঙ্গে মতবিনিময় করা, সহজ হওয়া, কথা বলা, এটা আসলে ভদ্রতা, আন্তরিকতা। এটা বৈশ্বিকভাবেই হয়ে থাকে।’

তবে বিতর্ক এড়ানো যায়নি। শাকিবের ফ্যানরা নিশোর সমালোচনায় নেটপাড়া গরম করে ফেলেছেন। কেউ কেউ তো তাকে বয়কটের ডাকও দিয়েছেন। ওদিকে নিশোর অনুরাগীরা পাল্টা আক্রমণ করছেন তাদের। তারা বলছেন, ‘মন্তব্যটি শাকিবকে নিয়ে করেননি নিশো।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না