,

রুদ্ধশ্বাস ফাইনালে সাফ চ্যাম্পিয়ন ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : স্বপ্ন পূরণ। ভারতের সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইটাকে এভাবেই ব্যাখ্যা করতে হবে। এবার হ্যাটট্রিক করতে নেমেছিল তারা। আর সেটাই হলো। শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা থেকে নবমবার সাফ ঘরে তুলল সুনীলরা।

টাইব্রেকারে কুয়েতকে ৫-৪ গোলে হারিয়ে সাফের নবম শিরোপা ঘরে তুলল ভারত। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতা। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও স্কোরলাইন সমতা থাকায় টাইব্রেকারে নির্ধারিত হয় ফলাফল।

টাইব্রেকারের প্রথম পাঁচ শটের একটি করে মিস করে দুই দলই।

ভারতের হয়ে পেনাল্টি শ্যুট আউটের প্রথমটিতে সুনীল ছেত্রি গোল বের করে আনলেও মিস করেন কুয়েতের আবদুল্লাহ দাহাম। পরের শট গোলে পরিণত করেন সান্দেশ জিনগান ও ফাওয়াজ আল ওতাইবি। তৃতীয় শটেও গোল পায় ভারত-কুয়েত দুই দলই।

ম্যাচে কুয়েত ফেরে চতুর্থ শটের সময়। ভারতের উদান্তা সিং কুমার গোল মিস করলেও টাইব্রেকে সমতা আনেন কুয়েতের আবদুল আজিজ। ফলাফল সে সময় দাঁড়ায় ৩-৩।

পঞ্চম শটেও যখন ম্যাচের সমাপ্তি টানা সম্ভব হয়নি তখন রেফারির নির্দেশে আরও একটি করে শট নেয় দুই দল। এবারে আর ভাগ্য দেবতা মুখ ফিরিয়ে রাখতে পারেননি ভারতের থেকে। স্বাগতিকদের নাওরেম মাহেশ গোল করে ব্যবধান নিয়ে যান ৫-৪ এ। ফিরতি শটে খালিদ ইবরাহিমকে ঠেকিয়ে দেওয়ার মাধ্যমে নবম শিরোপা নিশ্চিত হয় ভারতের।

ফাউলের দিক থেকে যদি কোনও ফাইনাল ম্যাচকে সবার আগে রাখা হয় সেই তালিকায় উপরের দিকে জায়গা করে নেবে ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত ও কুয়েত দুই দলই প্রচুর ফাউল করেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট