,

আজ ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল আজ ঢাকা সফরে আসছে। এবারের সফরে তারা আর্থিক খাতের সংস্কার পর্যবেক্ষণের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আজ ৫ জুলাই থেকে আগামী ১৭ জুলাই এসব বৈঠক করবে আইএমএফ প্রতিনিধি দল।

আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের মধ্যে গেল ফেব্রুয়ারিতে প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ডলার হাতে পায় বাংলাদেশ। প্রথম কিস্তি পাওয়ার আগে ও পরে বাংলাদেশ আইএমএফের পরামর্শ অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে ভর্তুকি কমানোসহ আর্থিক খাতের কাঠামো ও নীতি সংস্কারের বেশ কিছু শর্ত বাস্তবায়নও করেছে।

জানা গেছে, অক্টোবর মাসে ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে আইএমএফের কারিগরি মিশন বাংলাদেশ আর্থিক খাতের সংস্কারে ঠিক কতটা এগোলো তা পরখ করতে আসছে। এবার তাদের এই প্রতিনিধি দলের সঙ্গে যোগ হয়েছে বিশ্বব্যাংকের দুই সদস্য।

ঢাকায় ৫ থেকে ১৭ জুলাই কয়েক দফায় বৈঠকে বসবে আইএমএফ মিশনের প্রতিনিধিরা। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের পাশাপাশি এবার তারা বেসরকারি ব্যাংকের কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। ব্যাংক-বীমা, ক্ষুদ্রঋণ সংস্থা, বন্ড, মিউচ্যুয়াল ফান্ডসহ বিভিন্ন আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

১৪ জুলাই আসছেন এক ডিএমডি

একদিনের সফরে আগামী ১৪ জুলাই ঢাকায় আসছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপব্যবস্থাপনা পরিচালক বো লি। তিনি আইএমএফের চার উপব্যবস্থাপনা পরিচালকের একজন। তার সঙ্গে আইএমএফের আরও কয়েকজন থাকার কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই ব্যবস্থা, সবুজ অর্থায়ন ইত্যাদি বিষয়ে একটি সেমিনারে অংশ নিতে বো লি ঢাকায় আসবেন বলে জানা গেছে। তার এ সফরে সরকারের শীর্ষ পর্যায়ের কারও সঙ্গে এখন পর্যন্ত কোনো বৈঠক হওয়ার সময় নির্ধারিত নেই। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে তারা উঠবেন, একই হোটেলেই সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে অর্থ বিভাগসহ সরকারের কয়েকটি দপ্তরের সরকারি কর্মচারীরা যোগ দেবেন।

২০২১ সালের ২৩ আগস্ট আইএমএফের ডিএমডি হিসেবে যোগ দেওয়ার আগে বো লি ব্যাংক অব চায়নার ডেপুটি গভর্নর ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট