,

নুরের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সেই সাফাদি

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের শুরুতে ইসরাইলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদের এজেন্ট’ মেন্দি এন সাফাদির সঙ্গে ছবি তোলা নিয়ে আলোচনায় আসেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। তবে শুরু থেকেই মেন্দির সঙ্গে সাক্ষাতের খবর নাকচ করে দেন নুর। তবে আলোচনা থেমে থাকেনি। নতুন করে আবারও আলোচনায় সেই সাক্ষাৎ।

এবার নুরুল হক নুরের সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন ইসরাইলের সেই মেন্দি এন সাফাদি। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইসরাইলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নুরের সাক্ষাতের বিষয়টি সত্য বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

ওই প্রতিবেদনে বলা হয়, মেন্দি এন সাফাদি গত ২৬ জুন মুঠোফোনে খুদে বার্তা দিয়ে এসব কথা স্বীকারোক্তি দেন। তার মুঠোফোন নম্বরটি প্রতিবেদক সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি, রিসার্চ অ্যান্ড পাবলিক রিলেশনস নামে ফেসবুক পেজ থেকে সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানের বোর্ড মেম্বার হিসেবে মেন্দি এন সাফাদির নাম রয়েছে। প্রতিষ্ঠানটি ইসরাইলের বিচার মন্ত্রণালয়ের অধীন ইসরাইলি করপোরেশনস অথরিটিতে নিবন্ধিত।

প্রতিবেদনে আরও বলা হয়, মেন্দি এন সাফাদি ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থক। এছাড়া তিনি ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা গোলান মালভূমি এলাকার বাসিন্দা। তবে ইহুদি নয় তিনি দ্রুজ ধর্মাবলম্বী। দুবাইয়ে ব্যবসা করেন। বাংলাদেশের গণমাধ্যমে রাজনৈতিক নেতাদের উদ্ধৃত করে বলা হয়েছে, মেন্দি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। তিনি মোসাদের এজেন্ট- এ ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। আবার তিনি যে মোসাদের এজেন্ট নন, সে ব্যাপারেও কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এরআগে এক সংবাদ সম্মেলনে নুরুল হক নুর দাবি করেন, ‘চলমান সরকারবিরোধী আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে ও ক্ষমতাসীন নেতাকর্মীদের দুর্নীতি, লুটপাট, অর্থপাচার আড়াল করতে সরকার সমর্থকরা প্রোপাগাণ্ডা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘ইসরায়েল থেকে ক্রয় করা গোয়েন্দা নজরদারি যন্ত্রের মাধ্যমে সরকার নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণ করে মানবাধিকার লঙ্ঘন করছে। আমি এ ধরনের কোনো মিটিংয়ে আমি অংশ নিইনি। আমাকে, আমাদেরকে নিয়ে অপপ্রচার, প্রোপাগাণ্ডা নতুন নয়। এর আগে অনেক অপপ্রচার ও প্রোপাগাণ্ডা ছড়িয়েছে। এসব অপপ্রচার, প্রোপাগাণ্ডা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা কিংবা আমাদেরকে দুর্বল করা যাবে না।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট