,

রণবীরকে খুঁজতে পুলিশের দ্বারস্থ দীপিকা!

news-image

বিনোদন ডেস্ক : সারা রাত বাড়ি ফেরেনি স্বামী, চিন্তার কপালে ভাঁজ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। দিশা না পেয়ে খোঁজ লাগালেন পুলিশে। শুনতে অবাক লাগলেও এমনিই ঘটেছে। তবে সেটা বাস্তবে নয়, পর্দায়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, রণবীর-দীপিকা ছাড়াও এ ঘটনার সঙ্গে জড়িয়েছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন রণবীর নিজেও।

সেখানে দেখা যাচ্ছে, দীপিকা যথেষ্ট বিভ্রান্ত। চিন্তার রেশ কাটছে না তার। পুলিশের সামনে গিয়েই তাকে বলতে শোনা গেল, ‘আমার স্বামী কাল রাত থেকে নিখোঁজ।’

এরপরই দেখা গেল রণবীরকে। চোখে কালো চশমা। কানে ব্লুটুথ, কাউকে ধাওয়া করছেন তিনি। সঙ্গে দেখা গেল রাম চরণকেও। সঙ্গে ক্যাপশনে রণবীর লেখেন, কিছু রহস্য আস্তে ধীরে খোলাই ভালো।

যদিও এটি কোনো ছবি নাকি ওয়েব সিরিজ তা নিয়ে আদৌ কিছু স্পষ্ট হওয়া যায়নি। তবে এটা পরিষ্কার ভক্তদের বড়সড় চমক উপহার দিতে চলেছেন ভারতের তিন শীর্ষ অভিনেতা। আপাতত ভক্ত-দর্শকের অপেক্ষার পালা বাড়ল বলা চলে।

উল্লেখ্য, রণবীর-দীপিকাকে একসঙ্গে সর্বশেষ দেখা গেছে রোহিত শেঠির ‘সার্কাস’ সিনেমার ‘কারেন্ট লাগা রে’ গানে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। অন্যদিকে রাম চরণকে সবশেষ দেখা যায় সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ‘ইয়ানতাম্মা’ গানে স্বল্প উপস্থিতিতে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট