,

কাঁচা মরিচের দাম কেন বেড়েছে, জানালেন বাণিজ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বৃষ্টি, ঈদ ও সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ সোমবার দুপুরে রংপুর নগরীর কামাল কাছনা এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাঁচা মরিচ আমদানির ব্যাপারে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা কাঁচা মরিচ আমদানির পারমিশন দিয়েছি, মরিচ আসাও শুরু হয়েছে। আশা করছি যে দাম কমে যাবে। আমি শুনেছি যে মরিচের দাম এখন কমের দিকে এসেছে। মূলত এটা কৃষি মন্ত্রণালয় কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করে।’

টিপু মুনশি বলেন, ‘দ্রব্যমূলের ঊর্ধ্বগতি কমানোর জন্য চেষ্টা করছে সরকার। যখনই প্রয়োজন হবে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ইমপোর্টের (আমদানির), যেমন পেঁয়াজের দিয়েছেন, টমেটোর দিয়েছেন। এই মাঝখানে বৃষ্টি, ঈদ বিভিন্ন কারণে ট্রান্সপোর্টের (পরিবহনের) সমস্যার জন্য একটু স্লো (ধীর) হয়েছে। আর কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী তো সুযোগ নেয়ই। তারপরও আমি মনে করি দু-একদিনের মধ্যে আরও কমে আসবে।’

তিনি বলেন, ‘সুযোগ সন্ধানী কথাটার সঙ্গেই তো সুযোগ বিষয়টি রয়েছে, এটা ব্যবসায়ীরা নেয়ই। এখানে আমরা সব সময় চেষ্টা করি সেটাকে কন্ট্রোল করার জন্য। আমরা যে শতভাগ সফল হই তা বলি না, কিন্তু সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। জনগণকেও এ ব্যাপারে বেশ অ্যাকটিভ (সক্রিয়) থাকতে হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যেহেতু সারা বিশ্বেই দ্রব্যমূল্যের ইনফ্লেশন রয়েছে। এটা নিয়ন্ত্রণেও আমরা নানা পদক্ষেপ নিয়েছি। যেমন আমরা এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছি। এ মাস থেকে চালও দেওয়া শুরু হবে। আমরা চেষ্টা করি কন্ট্রোল করার জন্য। আশা করছি, এটা একটু সহনীয় মাত্রায় আসবে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট