সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্মগেটে যেভাবে খুন হন ট্র্যাফিক কনস্টেবল মনিরুজ্জামান

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর ফার্মগেটে ট্র্যাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার মনির হত্যা মামলায় দুই ছিনতাইকারী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আসামিরা হলেন রাব্বি ও লিটন মিয়া।

আজ সোমবার আসামিদের আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করে পুলিশ। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ঘটনার দিন ভোরে কনস্টেবল মনিরুজ্জামান শেরপুর থেকে বাসে করে ঢাকায় আসে। ছিনতাইয়ের শিকার হওয়ার আগে তিনি ফার্মগেটে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন।

এ সময় তিন ছিনতাইকারীর মধ্যে একজন প্রথমে কনস্টেবল মনিরুজ্জামানের রাস্তা অবরোধ করে এবং তার কাছে মানিব্যাগ চান। কিন্তু মনিরুজ্জামান মানিব্যাগ দিতে অস্বীকৃতি জানিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করেন। ছিনতাইকারী তিনজন হওয়ায় তিনি তাদের সঙ্গে পেরে ওঠেননি। তখন ছিনতাইকারীরা মনিরুজ্জামানের শরীরে একাধিক জায়গায় আঘাত করে তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা ঘটিয়ে তারা মোহাম্মদপুরের দিকে চলে যায়। সেখান থেকে তারা আলাদা হয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী