সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাগর নন্দিনী জাহাজে ফের বিস্ফোরণ, পুলিশসহ দগ্ধ ১৫

news-image

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ জাহাজ থেকে পেট্রোল অপসারণের সময় ফের বিস্ফোরণ ঘটে। এতে পুলিশ সদস্যসহ ১৫ জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে জাহাজের ট্যাংক ফেটে তেল নদীতে ছড়িয়ে পড়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টার দিকে জাহাজের লাগা আগুন ক্রমান্বয়ে নদীতে ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আগুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন ঝালকাঠি পুলিশ লাইনের এসআই আব্দুল হাকিম (৪৯), কনস্টেবল পলাশ মোল্লা (২৫), কনস্টেবল সওকত (২৩) ও কনস্টেবল মনির (৩০), বরিশাল নৌ-পুলিশের সদস্য মো. সিদ্দিক (৪৯), এটিএসআই হেলাল উদ্দিন (৪৫), সাগর নন্দিনী-৪ জাহাজের স্টাফ শরিফ উল্লাহ্ (৪০), বাবুর্চি কাইয়ুম (৩২), ঝালকাঠি সদর থানার মাঝি মো. কাওসার (২৮) এবং ঝালকাঠি সদর থানার এএসআই গণেশ (৪২)।

আহত বরিশাল নৌ-পুলিশের সদস্য মো. সিদ্দিক বলেন, ‘সাগর নন্দিনী-৪ জাহাজে ৪ লাখ ৫ হাজার লিটার পেট্রোল সরিয়ে নেওয়ার শেষ পর্যায়ে বিকেলে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে কর্তব্যরত নৌ-পুলিশের অধিকাংশ সদস্যরা আহত হন। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।আমরা ওই জাহাজের পাশে আলাদা একটি ট্রলারে কর্তব্যরত ছিলাম।’

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, বিকেলে জাহাজে দ্বিতীয় বিস্ফোরণের পর আগুন নদীতে ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণে জাহাজ ফেটে জ্বালানী নদীতে ছড়িয়ে পড়েছে। জাহাজটি ধীরে ধীরে নদীতে তলিয়ে যাচ্ছে।

ঝালকাঠির সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, ‘বিকেলে বিস্ফোরণের ঘটনায় আমাদের ৮ পুলিশ সদস্য আহত হয়েছে। আমি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে যাচ্ছি।’

উল্লেখ্য, গত শনিবার সাগর নন্দিনী-২ তেলের জাহাজ বিস্ফোরণে মাস্টার ব্রিজ ও স্টাফ কেবিনসহ পিছনের ইঞ্জিন রুমের উপরিভাগ উড়ে যায়। ঝালকাঠির সুগন্ধা নদীতে এ ঘটনায় ৫ জন আহত ও ৪ জন নিহত হয়।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী