,

নারীর ফাঁদে ধরা হিরো আলমের ‘দলের’ চেয়ারম্যান

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : প্রতারণা মামলায় সাজা ও আরও তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর আত্মগোপনে চলে যান আকবর হোসেন ফাইটন (৫০)। প্রায় ১২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি। পুলিশের জালেই ধরা পড়েছেন তিনি।

গতকাল রোববার রাতে টাঙ্গাইলের ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সোমবার দুপুরে আকবর হোসেন ফাইটনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফাইটন ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপাল এলাকার আশরাফ হোসেনের ছেলে। তিনি নিজেকে ‘নতুন বাংলাদেশ’ দলের চেয়ারম্যান বলে পরিচয় দিতেন।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, প্রতারণার একটি মামলায় সাজা ও আরও তিনটি মামলায় পরোয়ানা জারি হওয়ার পর আকবর হোসেন ফাইটন প্রায় ১২ বছর আগে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে পুলিশ ৩ মাস ধরে চেষ্টা চালিয়ে গেছে। এরপর তার নাম ঠিকানা দিয়ে নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয়। এরপর ভোটার আইডি কার্ডের সূত্রধরে একটি মোবাইল নম্বর বের করা হয়। তিনি ওই পরিচয়পত্র দিয়ে একটি সিম কার্ড নিয়েছিলেন। পরে ওই মোবাইল নম্বরের সূত্র ধরে প্রথমে নারায়ণগঞ্জে অভিযান চালানো হয়। কিন্তু নারায়ণগঞ্জে ওই নম্বরটি একজন নারী ব্যবহার করেন।

তিনি আরও জানান, এক সময় ওই নারীর অধীনে ফাইটন ম্যানেজারের চাকরি করতেন। পরে তার ব্যবহৃত সিম কার্ডটি রেখে কর্মচারীদের কয়েক মাসের বেতন নিয়ে পালিয়ে যান ফাইটন। এরপর ওই নারীকে দিয়ে ফাঁদ তৈরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।

এসআই ফরিদ আহমেদ জানান, ফাইটন ‘নতুন বাংলাদেশ’ নামের একটি দল গঠন করেছেন। সারা দেশে তার দলের কমিটি রয়েছে। ফাইটন দাবি করেছেন, হিরো আলম তার দলের প্রধান সদস্য। জাতীয় নির্বাচনে হিরো আলম তার দল থেকে নির্বাচন করবে।

 

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত