,

রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে গত ১২ দিন পর ফের রাতভর হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জানিয়েছে, তারা রাশিয়ার ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আটটি ড্রোন ভূপাতিত করেছে। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষ থেকে বলা হয়েছে, তারা রাশিয়ার ছোড়া সকল লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এসবের মধ্যে ইরানি আটটি ড্রোন ও তিনটি কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র চলে।

কিয়েভে আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান রুলসান ক্রাভচেঙ্কো বলেন, ধ্বংসাবশেস পড়ে তিনটি প্রাইভেট বাড়ির ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না- এনিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

আরও পড়ুন: হামলায় ৩০ ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি রাশিয়ার

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫ মাসের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট