,

রাজ্যকে নিয়ে হাসপাতালে পরীমণি

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য অসুস্থ। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সামাজিকমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।

আজ রোববার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন পরীমণি। সঙ্গে তিনি লিখেছেন, ‘রাজ্য অসুস্থ!’ তবে কিছুক্ষণ পরে পোস্টটির সঙ্গে প্রকাশিত ছবিটি সরিয়ে নেন পরী।

যদিও পোস্টে তার ছেলের ঠিক কী হয়েছে সে বিষয়ে কোনো কিছুই জানাননি তিনি। পরীমণির এই পোস্ট দেখে তার ছেলের দ্রুত সুস্থতা কামনা করে কমেন্ট করছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট