,

পায়রা বন্দরে এল আরও সাড়ে ৩৬ হাজার মেট্রিক টন কয়লা

news-image

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর পায়রা বন্দরে ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের আরও একটি বিদেশি জাহাজ। আজ রোববার সকাল ৯টার দিকে জাহাজটি পায়রা বন্দরের অভ্যন্তরীণ নোঙরে ভিড়েছে।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক মো. আজিজুর রহমান বলেন, ইতিমধ্যে জাহাজটি থেকে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাসের কার্যক্রম শুরু হয়েছে। পাঁচ হাজার মেট্রিক টন কয়লা খালাস করার পর জাহাজটি পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে ভেড়ানো হবে। এরপর বাকি কয়লা খালাস করা হবে।

এর আগে গত ২২ জুন ৪১ হাজার ২৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ পায়রা বন্দরে আসে। ওই কয়লা দিয়ে ২৫ জুন আবার বিদ্যুৎকেন্দ্রটি চালু করা হয় এবং বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়।

তাপবিদ্যুৎকেন্দ্রটির সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো বলেন, ‘এখন থেকে একের পর এক কয়লাবাহী জাহাজ পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসবে। এতে মোট ১৫টি জাহাজের মাধ্যমে ৭ লাখ ৩০ হাজার মেট্রিক টন কয়লা আসার কথা রয়েছে। এর ফলে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন চলমান থাকবে।’

এর আগে গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে গত ২২ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে ‘এমভি অ্যাথেনা’ নামের একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছায়। পরের দিন সকাল থেকে শুরু হয় কয়লা খালাস কার্যক্রম। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে আসে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট