বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে নৌকাডুবে তিন ভাই-বোনের মৃত্যু

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে নৌকাডুবিতে তিন-ভাই বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়ার মেয়ে ফারজানা বেগম তন্নি (১২), মারজানা বেগম তান্নী (৮) ও ছেলে রবিন মিয়া (৩)। খবর পেয়ে গ্রামের লোকজন পানি থেকে তিন শিশুর লাশ উদ্ধার করেছে।

লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য ও গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মহিনুর রহমান বলেন, দরিদ্র সোহেল মিয়া গ্রামের পশ্চিম অংশে অন্যের একটি নতুন বাড়িতে বসবাস করেন। টানা বৃষ্টিতে ওই বাড়িতে পানি উঠে গেছে। বাড়িতে পানি উঠায় সোহেল মিয়ার বড় ছেলে নাইম ইসলাম একটি ছোট নৌকায় ছোট তিন-ভাই বোনকে নিয়ে তাদের পুরাতন বাড়িতে যাচ্ছিল। পথে হঠাৎ বাতাসে নৌকাটি ডুবে যায়। এ সময় নাইম সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও ছোট তিন ভাই-বোন পানিতে ডুবে যায়। তার চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এসে পানির নিচ থেকে তিন শিশুর লাশ উদ্ধার করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘গোবিন্দপুর গ্রামে নৌকাডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা