,

বৃষ্টি ও পাহাড়ি ঢলে তাহিরপুরের নিম্নাঞ্চল প্লাবিত

news-image

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা, পাটলাইসহ নদ-নদী ও হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে। নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ।

উপজেলার নিম্নাঞ্চলসহ সীমান্ত এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন ওই সব এলাকার কয়েক লাখ মানুষ। একই সঙ্গে পানি বাড়তে থাকায় বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা। উপজেলা ও জেলা শহরে আসতে নৌকা ব্যবহার করতে হচ্ছে।

আগামী ২৪-৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বল্প মেয়াদি বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের (সীমান্ত এলাকার) বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, পানি সীমান্ত এলাকায় বাড়ছে। সীমান্ত একার সড়ক পানিতে তলিয়ে গিয়ে প্রবল বেগে হাওর এলাকায় প্রবেশ করছে পানি। ঢলের পানিতে বড়ছড়া বাগলী সড়কের কয়েকটি অংশ পানিতে তলিয়ে গেছে। এখন নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে। এত দ্রুত পানি বাড়ছে যে, বন্যার আতংকে আছি।

জরুরি প্রয়োজনে তাহিরপুর থেকে জেলা শহরে আসা জসিম উদ্দিন বলেন, জেলার সঙ্গে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা, তাহিরপুর-বাদাঘাট সড়কসহ পানিতে তলিয়ে গেছে। এ ছাড়াও জেলার হাওর পাড়ের সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় ভেঙে ভেঙে কষ্ট করে সুনামগঞ্জ জেলা শহরে পৌঁছাতে হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল আরও বাড়তে থাকলে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত আসাদুজ্জামান রনি বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশংঙ্কা দেখা দিলে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত