,

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোয় ওআইসির সভায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

news-image

সৌদি আরব প্রতিনিধি : অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) নির্বাহী কমিটির জরুরি বৈঠকে সম্প্রতি সুইডেনের স্টকহোমের একটি মসজিদের বাইরে পবিত্র কোরআনের কপি পোড়ানোর মতো ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

আজ রোববার সংস্থাটির সদর দফতর জেদ্দায় এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মতপ্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এমন জঘন্য কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

বৈঠকে ওআইসিতে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা যোগ দেন। তিনি সভায় বলেন, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অযৌক্তিক উসকানি বন্ধ করার জন্য বাংলাদেশ আবারও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানায়।

সভায় ওআইসি সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে এই ঘৃণ্য হামলার পুনরাবৃত্তি এবং পবিত্র আল কোরআন এবং অন্যান্য ইসলামিক প্রতীক ও পবিত্রতাকে অপমান করার সমস্ত প্রচেষ্টার নিন্দা জানায়।

ওআইসি জাতি, লিঙ্গ, ভাষা বা ধর্মের ভেদাভেদ ছাড়াই সকলের জন্য মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি সার্বজনীন সম্মান এবং পালনের জন্য জাতিসংঘের সনদের অধীনে সমস্ত রাষ্ট্র যে দায়িত্ব গ্রহণ করেছে তা পুনর্ব্যক্ত করে।

সভায় ওআইসি এ ধরনের ঘৃণ্য কাজ সম্পর্কে সতর্ক করে যা মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্প্রীতিকে ক্ষুণ্ন করে এবং সহনশীলতা, সংযম প্রদর্শন এবং চরমপন্থা প্রত্যাখ্যানের আন্তর্জাতিক প্রচেষ্টার বিরোধিতা করে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট