,

মানুষ আনন্দে ঈদ উপভোগ করতে পেরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এবার সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকায় দুই কোটি মানুষের বাস। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নামে। এবার পদ্মা সেতু থাকায় দক্ষিণাঞ্চলে যানজট হয়নি বললেই চলে। অন্য রুটে কিছুটা যানজট হলেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি। ঈদের সময় সারাদেশে স্বাভাবিক অবস্থা ছিল। মানুষ আনন্দে ঈদ উপভোগ করতে পেরেছে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ থেকে যারা বিচ্ছিন্ন তারা কীভাবে আন্দোলন করবে। তারা হয়তো বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটাবে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ করতে পারে। ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও করবে। তবে ফের এমন করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। কারণ এ দেশের মানুষ নাশকতা পছন্দ করে না।

জঙ্গি হামলার বিচারের অগ্রগতি নিয়ে তিনি বলেন, সকল জঙ্গি হামলা মামলা বিচারাধীন। এগুলোর রায় শিগগিরই আসবে। পুলিশের তরফ থেকে প্রায় সব মামলার চার্জশিট দেওয়া হয়েছে।

চামড়া পাচার প্রসঙ্গে কামাল বলেন, আমার সীমানা অতিক্রম করতে পারবে না। সে ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে।

বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বৃষ্টি এলে সাপ্লাই কমে। বৃষ্টি কমলে দাম স্বাভাবিক হয়ে যাবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট