,

ঢাকায় জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল

news-image

অনলাইন ডেস্ক : তিন দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মেদ। শনিবার (১ জুলাই) দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সফরের সূচি অনুযায়ী জানা যায়, আমিনা বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এরপর একই স্থানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে ‘রোড টু এসডিজি সামিট-২০২৩’ অনুষ্ঠানে যোগ দেবেন। রাতে পররাষ্ট্রমন্ত্রীর নৈশভোজে অংশ নেবেন তিনি।

পরের দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন আমিনা। পরে বাগেরহাটের মোংলায় ‘জলবায়ু অভিযোজন’ সম্পর্কিত একটি প্রকল্প পরিদর্শন শেষে সোমবার (৩ জুলাই) ঢাকা ত্যাগ করবেন তিনি।

এর আগে ২০২০ সালের মার্চে ঢাকা সফরের কথা ছিল আমিনা জে মোহাম্মেদের। তবে করোনা পরিস্থিতির কারণে সেই সফর স্থগিত হয় তার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট