,

বংশালে দ্বিতল ভবন হেলে পড়েছে, সরানো হলো পুলিশ ফাঁড়ি

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বংশালে একটি দ্বিতল ভবনে হেলে পড়েছে। শুক্রবার বিকেলে সাড়ে ৩টার দিকে বংশাল পুলিশ ফাঁড়ির (৩১ নম্বর ওয়ার্ড) দ্বিতল ভবনটি হেলে পড়ে। তবে পুলিশ বলছে-ভবন হেলে পড়েনি, একটা বারান্দার কিছু অংশ খসে পড়েছে।

ভবনটিতে থাকা বংশাল পুলিশ ফাঁড়ির সদস্যদের ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ভবন হেলে পড়ার খবর পেয়ে সিটি করপোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ফাঁড়িতে অবস্থান করা পুলিশ সদস্যরা ইতিমধ্যে পাশের আরেকটি টিনশেড ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। দুই ভবনের মাঝখানের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান হাসান কামাল বলেন, ভবন হেলে পড়ার তথ্য সঠিক নয়। একটা বারান্দার কিছু অংশ খসে পড়েছে। এর বাইরে কিছুই হয়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট