,

শিশিরকে নিয়ে রিকশায় চড়ে ঈদের দাওয়াতে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : পরিবারের সঙ্গে ঈদ করতে সাকিব এখন মাগুরায়। ঈদের পরদিন স্ত্রীকে নিয়ে রিকশায় চড়ে ঈদের দাওয়াতে বের হয়েছেন সাকিব আল হাসান। শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে রিকশায় দেখা গেছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক।

এর আগে বৃহস্পতিবার সকালে সাকিব বাবার সঙ্গে মাগুরা শহরের নোমানী ময়দানে প্রধান ঈদের জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগসহ স্থানীয় মানুষের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সাংবাদিকদের মাধ্যমে সারা দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান সাকিব আল হাসান। আর শুভেচ্ছা বিনিময়ের সময় ভক্তদের তিনি বলেন, তার সব সময় মাগুরায় পরিবারের সঙ্গে ঈদ করতে ভালো লাগে।

২০১৭ সালের পরে এই প্রথম পরপর দুই ঈদ মাগুরাতে কাটালেন সাকিব। এবার ঈদ উপলক্ষে গত ২৭ জুন কানাডা থেকে দেশে ফেরেন সাকিব। এরপর বুধবার সকালে সপরিবারে মাগুরায় পৌঁছান তিনি। ঈদের ছুটি শেষ করে আফগানিস্তান সিরিজের জন্য আগামী ১ জুলাই দলীয় অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে সাকিবের।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট