,

সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের দাবি ডিএসসিসির

news-image

অনলাইন ডেস্ক : সাড়ে ১১ ঘণ্টার মধ্যে শতভাগ কোরবানির বর্জ্য পরিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ডিএসসিসির মুখপাত্র আবু নাসের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করার কথা জানান।

ডিএসসিসির মুখপাত্র আবু নাসের জানান, ঈদের দিন দুপুর ২টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম রাত ১টা ৩৫ মিনিটে শেষ হয়। সবশেষ ৩৯ ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির সব বর্জ্য অপসারণ করা হয়।

প্রায় সাড়ে ১১ ঘণ্টার মধ্যে করপোরেশন সমস্ত কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হয় বলে জানান ডিএসসিসির মুখপাত্র। তিনি আরও বলেন, বৃহস্পতিবার দিনভর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এর আগে, ৮ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৯টা ৩০ মিনিটে ৮ ঘণ্টারও কম সময়ে সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়। ডিএনসিসির ১০টি অঞ্চলে ঈদের দিন রাত সাড়ে ৯টা পর্যন্ত ২ হাজার ৭১৩ ট্রিপে প্রায় ১৪ হাজার ৫০০ টন বর্জ্য অপসারণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট