,

অভিনেত্রী মিতা চৌধুরী আর নেই

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী মিতা চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লন্ডনে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন এ অভিনেত্রী।

তার মেয়ে নাভিন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিতা চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে এক পোস্টে নাভিন জানান, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তার মা মারা গেছেন।

অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মিতা চৌধুরীর মৃত্যুর তথ্য জানিয়েছেন। তিনি নিজের প্রথম টিভি নাটক ‘বরফ গলা নদী’তে মিতা চৌধুরীর সঙ্গে কাজ করেছিলেন বলে জানিয়ে ছবি শেয়ার করেছেন।

সত্তর-আশির দশকের জনপ্রিয় এই নাট্যশিল্পী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন। এটি তার দ্বিতীয় অধ্যায়। এরপর আবার নিয়মিত অভিনয় করেছেন। তার প্রথম ধারাবাহিকের নাম ‘শান্ত কুটির’।

শুধু টিভি নাটকই নয়, মঞ্চে ‘সূচনা’ ও ‘গুড নাইট মা’–এর মতো প্রযোজনায় নিজেকে জড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী ‘গুড নাইট মা’–এর পাণ্ডুলিপি তৈরি করেন। বিটিভিতে মিতা চৌধুরীর প্রথম নাটক আতিকুল হক চৌধুরীর ‘আরেকটি শহর চাই’।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট