,

ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দুই জেনারেলকে হত্যার দাবি রাশিয়ার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেশটির দুই জেনারেলসহ ৫০ জন সেনা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় দাবি করেছে, ‘হালনাগাদ তথ্য অনুযায়ী ক্রামাতোরস্কে ২৭ জুনের (মঙ্গলবার) হামলায় ইউক্রেনের সেনাবাহিনীর দুই জেনারেল ও ৫০ জনের মতো কর্মকর্তা নিহত হয়েছেন। হামলায় বিদেশি ২০ জন ভাড়াটে যোদ্ধা ও সামরিক উপদেষ্টাও নিহত হন।’

বার্তা সংস্থা এএফপি এক খবরে জানিয়েছে, গত ২৭ জুন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৫৬তম পৃথক সাঁজোয়া পদাতিক ব্রিগেডের অস্থায়ী মোতায়েন কেন্দ্রে নিখুঁত এ হামলা চালায় রাশিয়ার বাহিনীগুলো। হামলার সময় সেখানে এই সামরিক কর্মকর্তাদের ‘স্টাফ বৈঠক’ চলছিল।

চলতি সপ্তাহে ক্রামাতোরস্কে একটি পিৎজা রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ হামলায় কয়েক ডজন আহত হয়েছেন।

ইউক্রেনের গোয়েন্দা বিভাগ এসবিইউ’র বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ওই ঘটনায় রাশিয়ার কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগে স্থানীয় এক বাসিন্দাকে সংস্থাটি গ্রেপ্তার করেছে।

ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাটি দাবি করেছে, ওই হামলার লক্ষ্য ছিল বেসামরিক নাগরিকদের হত্যা করা। তবে রাশিয়া এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। দেশটি জোর দিয়ে বলে আসছে, মস্কোর বাহিনীগুলো শুধু সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত হানছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট