,

দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে: তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, দেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র ছিন্ন করে দেশ যেন উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যায় সেটিই আজকের প্রত্যাশা।

বৃহস্পতিবার সকালে নিজগ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাসে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় নিজ নির্বাচনী এলাকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি দেন।

হাছান মাহমুদ বলেন, এই পবিত্র দিনে আমাদের কামনা হচ্ছে, দেশ যেন দেশি-বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায় এবং দেশ থেকে যেন সাংঘর্ষিক রাজনীতি চিরদিনের জন্য বিদায় নেয়।

তথ্যমন্ত্রী আরও বলেন, যারা দেশে সাংঘর্ষিক রাজনীতি করে, যারা দেশের মানুষকে কষ্ট দেওয়ার, মানুষ পুড়িয়ে হত্যা করার এবং মানুষের সহায়-সম্পত্তি ধ্বংস করার রাজনীতি করে; তাদের যেন শুভবুদ্ধির উদয় হয়- পবিত্র ঈদের দিনে সেটিই কামনা করি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট