,

ভুটানকে উড়িয়ে ১৪ বছর পর সেমিতে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : জয় কিংবা ড্র নয়; ১-০ ব্যবধানে হারলেও সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ। এমন সমীকরণকে সামনে রেখেই ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু সেই সমীকরণ ভুলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে রীতিমতো বিধ্বস্ত করেছে বাংলাদেশ। ৩-১ গোলের জয় নিয়ে দীর্ঘ ১৪ বছর পর ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত সাফের সেমিফাইনাল নিশ্চিত করেছে জামাল ভুঁইয়ার দল।

২০০৯ সালে সর্বশেষ সাফের শেষ চারে খেলেছিল বাংলাদেশ। এরপর ২০১১, ২০১৩, ২০১৫ এবং ২০১৮ সালে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০২১ সালে লিগভিত্তিক টুর্নামেন্টে পাঁচ দলের মধ্যে চতুর্থ হয় বাংলাদেশ।

বুধবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে নামার আগে ভুটানের বিপক্ষে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে ছিল। সাফে আগের ৬ বারের দেখায় কখনও হারেনি লাল-সবুজ জার্সিধারীরা। এবারও হারেনি। ভুটানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ দল হিসেবে শেষ চারে পা রেখেছে বাংলাদেশ।

আগামী ১ জুলাই সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন কুয়েত। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপে রানার্সআপ হওয়া স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন লেবানন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট