,

মাহফুজের ফোন পেয়ে আপ্লুত শাকিব

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউড সুপারস্টার কিং খানকে ফোন করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। আজ বুধবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান।

এবারের ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। একই সঙ্গে মুক্তি পাচ্ছে অভিনেতা মাহফুজ আহমেদ অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’। একই ঈদে দুই তারকার সিনেমা মুক্তিকে কেন্দ্র করে এই সৌজন্য সাক্ষাৎ।

অভিনেতা মাহফুজের ফোন পেয়ে অনেকটা আপ্লুত শাকিব খান। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগল। অনেক কথা আর দারুণ সব ভাবনার বিনিময়ও হলো। আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই। তিনি চমৎকার একজন মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন।’

মাহফুজ আহমেদের সিনেমার জন্য শুভকামনা জানিয়ে শাকিব খান লিখেছেন, ‘মাহফুজ ভাইয়ের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা।’

এর আগে ‘প্রহেলিকা’ সিনেমার এক সংবাদ সম্মেলনে শাকিবের প্রশংসা করেন মাহফুজ। সে সময় তিনি বলেছেন, ‘শাকিব খান শুধু নায়ক নন, অনেক বড় একজন অভিনেতা। দুটি জিনিসের সমন্বয়ের অভাব আছে আমাদের। কেউ অভিনয় পারলে নায়কোচিত না, আবার নায়কোচিত হলে অভিনয় পারেন না। শাকিব খান একইসঙ্গে অভিনেতা এবং নায়ক।’

শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’য় তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। অন্যদিকে মাহফুজ অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট