,

বেলারুশে ওয়াগনার প্রধান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের অবস্থান সম্পর্কে জানা গেছে। রাশিয়ায় সেনাবিদ্রোহের ব্যর্থ চেষ্টার পর বেলারুশে আশ্রয় নিয়েছেন তিনি। বেলারুশের রাষ্ট্রপ্রধান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ডয়চে ভেলের।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দেশটির স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জানান, ওভাগনার বাহিনীর প্রধান প্রিগোজিন বেলারুশে পৌঁছেছেন। গত শুক্রবার রুশ সেনাবাহিনীর নেতৃত্বের পতনের হুঁশিয়ারি দেন প্রিগোজিন। যদিও ২৪ ঘণ্টার মধ্যে বেলারুশ নেতা লুকাশেঙ্কোর মধ্যস্থতায় তা আপোষ হয়।

বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর প্রিগোজিনের কোথায় আছেন- তা নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়। বিশেষজ্ঞদের একাংশের ধারণা ছিল, তিনি রাশিয়াতেই গা ঢাকা দিয়েছেন। তবে মঙ্গলবার বিকেলে বেলারুশের প্রেসিডেন্ট স্বয়ং জানান, ওভাগনার প্রধান বেলারুশে পৌঁছেছেন। একটি বিজনেস জেটে রোস্তভ-অন-ডন থেকে মিনস্কে পৌঁছেছেন ওয়াগনার প্রধান।

এর আগে দেশের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে লুকাশেঙ্কো জানিয়েছিলেন, ওভাগনার সেনা এবং তাদের সেনাপ্রধান যদি বেলারুশে যান, তাহলে তা বেলারুশের সামরিক শক্তি আরও বাড়াবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট