,

জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ডিএনসিসির কুইক রেসপন্স টিম

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় মঙ্গলবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির ফলে সড়কের উপর উপড়ে পড়েছে বেশ কয়েকটি গাছ। তবে কোরবানির ঈদ ও নগরবাসীর যাতে সমস্যা না হয় সে কথা মাথায় রেখে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র কুইক রেসপন্স টিম।

ইতোমধ্যে তারা প্রধান প্রধান সড়কগুলো থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে। এছাড়াও বৃষ্টির ফলে সড়কে উপড়ে পড়া প্রায় ২০টি গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছে।

আজ বুধবার ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য দিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার থেকে অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কুইক রেসপন্স টিম। ভারী বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য কল্যাণপুরে ডিএনসিসির পাঁচটি টিম সকাল থেকে একযোগে কাজ করছে।

মকবুল হোসাইন জানান, বুধবার ভোর থেকে টানা ভারী বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে। এখনো যেসব এলাকায় জলাবদ্ধতা দেখা যাচ্ছে কুইক রেসপন্স টিম পাঠিয়ে ড্রেন পরিষ্কার করে পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে।

তবে কোথাও কোনো পানি জমে থাকলে ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে ছবি তুলে লোকেশন উল্লেখ করে জানানোর জন্য নাগরিকদের প্রতি অনুরোধ করা হয়েছে। এছাড়াও ডিএনসিসির হটলাইন ১৬১০৬-এ ফোন করে জানানো যাবে বলে জানান তিনি।

মকবুল হোসাইন আরও জানান, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে প্রকৌশল বিভাগ, বর্জ্য বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগগুলো গভীর রাত থেকে কাজ করছে। জলাবদ্ধতা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না