,

ঈদযাত্রায় ভোগান্তি, দুঃখ প্রকাশ ওবায়দুল কাদেরের

news-image

নিজস্ব প্রতিবেদক : গতবারের মতো এবারও ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ঈদযাত্রায় যেসব যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

আজ বুধবার সকালে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেতুমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে। একই সঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, ‘ঈদযাত্রায় যেসব যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন, সেজন্য আমি আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট