,

ঈদের আগে মন ভালো নেই মিমের

news-image

বিনোদন প্রতিবেদক : গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সঙ্গে মনটাও খারাপ মিমের। এদিকে অসুস্থ থাকার কারণে কোরবানিও দিচ্ছেন না তিনি।

এবার কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল মিম অভিনীত ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত ছবিটি মুক্তির খবর আগেই জানানো হয়েছিল। তবে সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালক ছবিটি ঈদে মুক্তি না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।

অভিনেত্রী মিম বলেন, ‘অন্তর্জাল ছবিটি নিয়ে আমরা সবাই খুব পরিশ্রম করেছি। টিজার, গান প্রকাশের পর তার ইতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছি। এরপর মুক্তির খবরে অনেক ভালো লাগা কাজ করছিল। শেষ মুহূর্তে ছবিটি মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসায় কিছুটা মন খারাপ লেগেছে। তবে এটা ভাবতে চাই, যা কিছুই হয় ভালোর জন্যই হয়। হয়তো আরো ভালো কিছু অপেক্ষা করছে।’

এদিকে নতুন সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৩ কিংবা ২১ জুলাই ছবিটি মুক্তি পেতে পারে। ছবির প্রচারণামূলক একটি গানের শুটিং বাকি আছে এখনো। সেটি ঈদের পরপরই শুটিং করার কথা আছে।

মিম বলেন, ‘এই লুকে দর্শকরা আমাকে কতটা গ্রহণ করবেন, সেটা মুক্তির পর বুঝতে পারব। আমি আমার জায়গা থেকে কাজটা মন দিয়ে করে গেছি। দর্শক দেখার পর রিভিউ দেবেন। তাই মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঈদে মুক্তি না পাওয়ায় অপেক্ষাটা আরো বাড়ল আর কি।’

‘অন্তর্জাল’ ছবিতে মিম ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট