,

১৪ বছর পর চালু হচ্ছে মল্লিকা

news-image

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে প্রায় ১৪ বছর বন্ধ থাকার পর মল্লিকা সিনেমা হল চালু হতে যাচ্ছে। দীর্ঘদিন পর সিনেমা হলটির চালুর উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

মল্লিকা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) দেওয়ান এমদাদুল হক সায়েম জানান, ‘২০০৯ সালে মল্লিকা সিনেমা হলটি বন্ধ হয়ে যায়। এলাকাবাসী ও দর্শকদের অনুরোধে সিনেমা হলটি আবার চালু করছি। ঈদুল আজহার দিন শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা দর্শক দেখতে পাবেন।’

ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা জানান, ‘মল্লিকা সিনেমা হলটি চালু করায় আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এতে করে অনেকের কর্মসংস্থান হবে। মানুষ বিনোদনের সুযোগ পাবে।’

মল্লিকা সিনেমা হলের প্রবীণ দর্শক লুৎফর রহমান বলেন, ‘খাবার খেলে পেট ভরে, আর বিনোদনে মন ভরে। বিনোদন ছাড়া মানুষের বাঁচা কঠিন। তাই মানসিক সুস্থতার জন্য বিনোদনের বিকল্প নেই।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট