,

এক দিনে ঢাকা ছেড়েছে ১৯ লাখ সিম ব্যবহারকারী

news-image

অনলাইন ডেস্ক : মঙ্গলবার থেকে পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শুরু হয়েছে। এরপর থেকেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এদিন ১৯ লাখের বেশি সিম ব্যবহারকারী রাজধানী ছাড়েন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

মোস্তাফা জব্বার জানিয়েছেন, মঙ্গলবার ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন রাজধানী ছেড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রবির ৯ লাখ ৫৫ হাজার ৭৫৬ জন ব্যবহারকারী ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন।

এ ছাড়া গ্রামীণফোনের ২ লাখ ৩০ হাজার ৮৮৬, বাংলালিংকের ৬ লাখ ১০ হাজার ৬৪১ এবং টেলিটকের ১ লাখ ৮ হাজার ৩১০টি সিম ঢাকার বাইরে গেছে।

একই সময় ৭ লাখ ৭৮ হাজার ৫৪৩টি সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছে। এর মধ্যে গ্রামীণফোনের ১ লাখ ২৭ হাজার ৫৯৬টি, রবির ১ লাখ ২৩ হাজার ৯৯৩, বাংলালিংকের ৪ লাখ ৫৯ হাজার ৫৩৬ এবং টেলিটকের ৬৭ হাজার ৪১৮টি সিম রয়েছে।

প্রসঙ্গত, সিম দিয়ে ঈদযাত্রায় ঢাকা ছাড়া মানুষের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন। এ ছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে শিশুরাও রয়েছে। তাদের নামে সিম নিবন্ধন করা নেই।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট