,

দ্রুত বর্জ্য অপসারণ হওয়া ওয়ার্ড পাবে পুরস্কার : মেয়র আতিকুল

news-image

নিজস্ব প্রতিবেদক : কোরবানির ঈদের দিন যে ওয়ার্ড আগে বর্জ্যমুক্ত হবে সেই ওয়ার্ডকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, ঈদের দিন দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাত ১০টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। যে ওয়ার্ড আগে বর্জ্য পরিষ্কার করবে, সে ওয়ার্ডকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার উত্তরার দিয়াবাড়িতে কোরবানির পশুর হাট পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ঈদের দিন ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত বছর দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। এবারও এ কাজে সবার সহযোগিতা চাই।

তিনি বলেন, বর্জ্য অপসারণে ডিএনসিসির প্রায় ১১ হাজার কর্মী কাজ করবেন। কাউন্সিলরদের মাধ্যমে পলি ব্যাগ, ব্লিচিং পাউডার ও স্যাভলন বিতরণ করা হয়েছে। আমি নগরবাসীকে আহ্বান জানাচ্ছি, নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে আপনারাও সহায়তা করুন।

ইজারাদারদের উদ্দেশে ডিএনসিসি মেয়র বলেন, কোরবানির হাটের ইজারাদারদের হাটের বর্জ্য পরিষ্কারসহ বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে। তারা তা পালন না করলে ব্যবস্থা নেওয়া হবে। গত বছর শর্ত ভঙ্গ করায় জরিমানা করেছিলাম। এ বছরও শর্ত ভঙ্গ করলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে।

এ সময় মেয়রের সঙ্গে ডিএনসিসির শীর্ষ কর্মকর্তারা ও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট