,

শনিবার কোটালীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী শনিবার তাঁর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আসছেন। ওই দিন তিনি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন।

এ উপলক্ষে মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম হুমায়ুন কবির, মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কামরুল ইসলাম বাদল, রুহুল আমিন খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন। এরপর তিনি নেতৃবৃন্দের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল বলেন, ঈদের পর প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় আসবেন, এটি আমাদের জন্য আনন্দের সংবাদ।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না