,

মানবাধিকার লঙ্ঘনে জড়িত কারও সঙ্গে জাতিসংঘ কাজ করে না, ব্রিফিংয়ে মহাসচিবের উপমুখপাত্র

news-image

কূটনৈতিক প্রতিবেদক : মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কোনো বাহিনীর সঙ্গে জাতিসংঘ সম্পৃক্ত হয় না বলে জানিয়েছেন সংস্থার মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। গত সোমবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন ও শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আহ্বান প্রসঙ্গে এদিন কথা বলেন মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক।

তিনি বলেন, আমাদের অবস্থান হলো, আমরা যে কোনো দেশের শান্তিরক্ষী বাহিনী নিয়োগে যথাযথ সতর্কতা অবলম্বন করি। সেই সঙ্গে এটাও নিশ্চিত করি, যাতে তারা কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত না হয়।

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়ের ল্যাক্রোয়ের ঢাকা সফরের সময় মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শকের আমন্ত্রণ নিয়ে জানতে চান সাংবাদিকরা।

জবাবে ফারহান হক বলেন, যাঁরা শান্তিরক্ষী নিয়ে কাজ করেন, তাঁদের মূল ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন জ্যঁ পিয়ের ল্যাক্রোয়। কিন্তু আগে যেমনটি বলেছি, আমাদের নীতি হচ্ছে, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কোনো বাহিনীর সঙ্গে জাতিসংঘ সম্পৃক্ত হয় না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট