,

৩৭৪ রান করেও সুপার ওভারে ডাচদের কাছে ওয়েস্ট ইন্ডিজের হার

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৭৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষদিকে ১৪ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভ্যান বিক। মূলত তার ব্যাটেই নির্ধারিত ৫০ ওভার শেষে ম্যাচ টাই করে নেদারল্যান্ডস। ম্যাচ সুপার ওভারে গড়ালে আসল খেলা দেখান ভ্যান বিক। ৩ ছক্কা ও ৩ চারে স্কোরবোর্ডে যোগ করেন ৩০ রান। ৩১ রানের লক্ষে খেলতে নেমে নির্ধারিত ২ উইকেট হারিয়ে ৮ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

আজ সোমবার জিম্বাবুয়ের হারারেতে ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপপর্বের ‘এ’ গ্রপের ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৭৪ রান করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

৩৭৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিংয়েই ৭৬ রান তোলে নেদারল্যান্ডস। ১২৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেললেও রান তোলার গতি ছয়ের আশেপাশে ছিল ডাচদের। ১৭০ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন বাস ডি লিড (৩৩)।

নেদারল্যান্ডসের খেলার মোড় ঘুরে যায় পঞ্চম উইকেট জুটিতে। তেজা নিদামানুরু এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডস মাত্র ৯০ বলে গড়েন ১৪৩ রানের জুটি। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ৩১৩ রানের মাথায় ফেরেন এডওয়ার্ডস (৬৭)। ৩২৫ এবং ৩২৭ রানের মধ্যে আরও দুই উইকেট হারায় দলটি।

শেষ ৪ ওভারে জয়ের জন্য নেদারল্যান্ডসের দরকার ছিল ৪৮ রান। সেটি তুলতে না পারলেও ম্যাচ টাই করার জন্য ৪৭ রান তুলতে পারে দলটি। অথচ শেষ ওভারে মাত্র ৯ রান দরকার ছিল দলটির। দুই উইকেট হারিয়ে সেই রান তুলতে পারেনি দলটি। অবশেষে সুপার ওভারে সব সুদে আসলে পূরণ করে দনে ভ্যান বিক।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭৪ রানের বড় স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৬৫ বলে ১০৪ রানের ইনিংস খেলেন নিকোলাস পুরান। হাফ সেঞ্চুরি আসে দুই ওপেনার ব্রেন্ডন কিং এবং জনসন চার্লসের ব্যাটে।

দুই গ্রুপে ভাগ হয়ে জিম্বাবুয়েতে ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব খেলছে ১০টি দল। গ্রুপ ‘এ’-তে রয়েছে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেপাল। ‘এ’ গ্রুপ থেকে এরই মধ্যে সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডস। গ্রুপ ‘বি’-তে রয়েছে স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং ওমান। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি করে টিম সুপার সিক্সে খেলবে। সেখানে পয়েন্টের হিসেবে শীর্ষ দুটি দল খেলবে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট