,

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ভোগান্তি ছাড়াই পশুবাহী যানবাহন পারাপার

news-image

রাজবাড়ী প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। দেশের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া ব্যবহার করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে কোরবানির পশুবাহী ট্রাক রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে গত কয়েকদিন ধরে। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর কোনো প্রকার ভোগান্তি ছাড়াই সরাসরি ফেরিতে উঠে গন্তব্যে যেতে পারছে পশুবাহী ট্রাক।

এতদিন ভোগান্তির অপর নাম ছিল দৌলতদিয়া ফেরিঘাট। তবে মাওয়া-জাজিরা নৌপথে পদ্মা সেতু চালু হওয়ার পর সেই ভোগান্তি কমে এসেছে অনেকটাই। তবে ঈদে স্বাভাবিকের চেয়ে যানবাহনের চাপ বাড়ে এ নৌপথে। এতে সৃষ্টি হয় ভোগান্তির আশঙ্কা।

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ইতোমধ্যে দৌলতদিয়া ঘাটে পশুবাহী যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। পশুবাহী যানবাহনের চাপ বাড়লেও দীর্ঘ অপক্ষা ও ভোগান্তি ছাড়াই ফেরি পার হতে পাড়ছে অন্যান্য যানবাহন। এতে খুশি গরুর মালিক, ব্যাপারী ও যানবাহন চালকেরা।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন, এবার ঈদে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় মিলে ১৮টি ফেরি, ২০টি লঞ্চ ও ১০টি স্পিডবোট চলাচল করছে। এছাড়া ঘাটের যানজট নিরসনে ঈদের আগে ও পরে মোট ৭ দিন পশুবাহী ও জরুরি পচনশীন পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক পারাপার বন্ধ থাকবে। এছাড়া চাঁদাবাজ, দালাল নির্মূলে ঘাট এলাকাসহ সড়কে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হচ্ছে কোরবানির পশুবাহী ট্রাক। দৌলতদিয়া ঘাট এলাকায় নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ। পশুবাহী ট্রাকে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী। এতে সন্তুষ্ট ট্রাক চালক ও গরু ব্যবসায়ীরা।

একাধিক ট্রাকচালক বলেন, ঘাটে দালাল ছাড়াই নিজেরা সরকারি নির্ধারিত মূল্যে ফেরি পারাপারের টিকিট কিনতে পারছেন। যানজটমুক্ত ভাবে নিরাপদে ফেরিতে উঠতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।

কুষ্টিয়া থেকে আসা গরুর ব্যাপারী ছামাদ বলেন, তিনি ১৩টি গরু নিয়ে কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। মহাসড়কে কোনো ঝামেলা হয়নি, ফেরি ঘাটেও কোনো চাঁদা দিতে হয়নি।

গরুবোঝাই ট্রাক চালক আক্কাস বলেন, সড়কে কোনো প্রকার ভোগান্তি হয়নি। দৌলতদিয়াও এ বছরে কোনো যানজট নেই। গাড়ি সরাসরি ফেরিতে উঠতে পারছেন। আগে ঘাট সমস্যার জন্য সময় মত গরু হাটে নিতে পারত না গরু মালিকরা। এবার সঠিক সময় ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে আর সমস্যা হচ্ছে না।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) নুর আহম্মাদ ভূঁইয়া বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৮টি ও দৌলতদিয়া প্রান্তে ৪টি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আশা করছি এভারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে। বর্তমান পশুবাহী ট্রাকগুলা অগ্রাধিকার ভিত্তিতে পরাপার করা হচ্ছে। দালাল রোধে ট্রাকের হেলপার অথবা চালক ছাড়া কাউকে কোন টিকিট দেওয়া হচ্ছে না।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, পশুবাহী ট্রাক থেকে কেউ যেন অতিরিক্ত টোল অথবা চাঁদাবাজি না করতে পারে এ ব্যাপারে তারা কঠোর অবস্থানে আছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট