,

১৪ বছরে মানুষের ক্রয়ক্ষমতা তিনগুণ বেড়েছে : তথ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সরকার কারও ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, যারা আগুন সন্ত্রাস চালিয়েছে, পুলিশের ওপর হামলা করেছে এবং এখনো করছে, যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের নেতৃত্বে রাস্তায় গাড়ি ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে।

আজ সোমবার (২৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষ প্রেস ইনস্টিটিউট প্রকাশিত নব্বই-এর গণ অভ্যুত্থান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি নেতাদের দুর্বলতা হলো, তারা সন্ত্রাসী আর রাজনৈতিক কর্মীকে গুলিয়ে ফেলেন।

তারা নিজেরা রাজনীতির নামে সন্ত্রাস করেন, বিধায় সন্ত্রাসী কর্মকাণ্ড আর রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য করেন না। কিন্তু এই দুই কর্মসূচির মধ্যে পার্থক্য আছে। কিন্তু বিএনপির কর্মসূচি হচ্ছে সন্ত্রাসমুখী কর্মসূচি।

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষের অসুবিধা হচ্ছে না, তা নয়।

তবে সার্বিকভাবে মানুষের মাথাপিছু আয় বাড়ার পাশাপাশি মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। গত সাড়ে ১৪ বছরে মানুষের ক্রয়ক্ষমতা আড়াই থেকে তিনগুণ বেড়েছে। হিসাব করে দেখুন, একজন সাধারণ মানুষ যিনি শ্রমিকের কাজ করেন, আজ থেকে ১৪ বছর আগে সারা দিন কাজ করে কয় কেজি চাল কিনতে পারতেন, এখন কয় কেজি চাল কিনতে পারেন।
তিনি বলেন, সাড়ে ১৪ বছর আগে একজন রিকশাওয়ালা সারাদিন রিকশা চালিয়ে ৪ থেকে ৫ কেজি চাল কিনতে পারতেন, এখন কমপক্ষে ১০ কেজি চাল কিনতে পারেন বা আরো বেশি, ১০ থেকে ১৫ কেজি চাল কিনতে পারেন।

কোন চাল কিনছেন? দেশে আগে মানুষ বলতো, মোটা ভাত, মোটা কাপড়। এখন মোটা চাল কোথাও বিক্রি হয় না। মোটা চাল বাজারে বিক্রিই হয় না, মোটা চাল এখন গরুকে খাওয়ায়, মোটা চাল এখন হাঁস-মুরগিকে খাওয়ায়।
তিনি বলেন, আগে মানুষ বলতো ডাল-ভাত, এখন মানুষ মুরগির মাংসের দাম বেড়েছে কেন সেটি নিয়ে উদ্বিগ্ন। এখন আর মোটা ভাত ও আর মোটা কাপড় নয়, এখন মোটা কাপড়ও কেউ পরে না, এটাই হলো পরিবর্তন।

পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তো, সেজন্য অনেকসময় অনুধাবন করতে পারি না বলে মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না