,

কুরবানি হোক শুধু আল্লাহর জন্য

news-image

ধর্ম ডেস্ক : প্রত্যেক মানুষ ইবাদত করবে শুধু তার মহান মালিক আল্লাহ তাআলার, মোমিন বান্দা তার কোনো ইবাদতে অন্য কাউকে শরিক করবে না। অর্থাৎ ইবাদত হতে হবে সকল প্রকার শির্‌কমুক্ত, শুধু এক আল্লাহর উদ্দেশে।

‘বলুন আমার সালাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।’

আলোচ্য আয়াতে কারিমা এটাই প্রমাণ করে আমরা যারা আত্মসমর্পণ কারি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমাদের বেঁচে থাকা, মরে যাওয়া এক কথায় সব কিছু হতে হবে আমাদের রব আল্লাহর সন্তুষ্টির জন্য। আর তা না হলে সব কিছু বিফলে যাবে।

মহান আল্লাহ বলেন, ‘আল্লাহর নিকট তাদের কোরবানির পশুর গোশত এবং রক্ত পৌছায় না বরং পৌছায় তোমাদের তাক্বওয়া। তিনি এদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর। এজন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। সুতরাং তুমি সুসংবাদ দাও সৎকর্ম পরায়ণদেরকে।’

মহান আল্লাহ বলেন, ‘আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন।’

উপরোক্ত আয়াতে কারিমাগুলো থেকে এটা স্পষ্ট যে আমরা আত্মসমর্পণ কারি বান্দা হিসেবে, আর যা করি সব কিছুই তাকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে।

কোরবানি শব্দটি বাংলায় ব্যবহৃত আরবি ভাষার একটি শব্দ। এর অর্থ নিকটবর্তী হওয়া, সান্নিধ্য লাভ করা।

হাদিস শরিফে বলা হয়েছে, কোরবানি হজরত ইবরাহিম (আ.)-এর সুন্নত। এখানে সুন্নত অর্থ তরিকা বা পদ্ধতি, আদর্শ বা অনুসৃত বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেন: ‘ফা ছল্লি লিরব্বিকা ওয়ানহার’ অর্থাৎ হে নবী (সা.)! আপনি আপনার রবের উদ্দেশে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। (সুরা কাওসার, আয়াত: ২)। এই আয়াত দ্বারা বোঝা যায়, কোরবানি একটি ওয়াজিব (আবশ্যিক) বিধান।

মহান রাব্বুল আলামিন হজরত ইবরাহিম (আ.)-কে সে শিক্ষাই দিয়েছেন। ইরশাদ হচ্ছে: ‘বলুন: নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সমগ্র জগতের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত।’ এ আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল, কোরবানি শুধু আল্লাহর উদ্দেশেই হতে হবে। লৌকিকতা বা সামাজিকতার উদ্দেশে নয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট