,

আগামী মাসে ঢাকায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড

news-image

কূটনৈতিক প্রতিবেদক : আগামী মাসের প্রথম দিকে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এই প্রতিনিধিদলে থাকবেন।

ওয়াশিংটনে একটি কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে জানায়, সম্ভবত রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্য উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলটি ঢাকা সফর করবে। ঈদের পর এই সফর হতে পারে।

তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি ওই সূত্র।

প্রসঙ্গত, বাংলাদেশের জন্য সম্প্রতি ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, যেখানে বলা হয়েছে‒ যারা ভোট জালিয়াতি বা ভয়ভীতি প্রদর্শনে সম্পৃক্ত থাকবে তাদের যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে না।

এর আগে ২০২১ সালে র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বেশ কিছু বৈঠক করেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট