,

করুনারত্নের সেঞ্চুরি, হাসারাঙ্গার ফাইফারে বড় হার আইরিশদের

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠেয় অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপের বাছাইপর্ব চলছে। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত আসরের তিন ম্যাচেই জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। রোববার তারা আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩৩ রানের বিশাল ব্যবধানে জিতেছে।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নবম ওভারে পরপর ফিরে যান পাথুন নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। এরপর তৃতীয় উইকেটে ১৬৮ রানের জুটি গড়েন করুনারত্নে ও সামারাবিক্রমা। চারে নামা সামারা ৮৬ বলে চারটি চারে ৮২ রান করে ফিরে যান।

তার সঙ্গে ব্যাটিং করা করুনারত্নে ১০৩ বলে খেলেন আটটি চারের শটে ১০৩ রানের ইনিংস। অ্যাংকরিং রোলের জন্য দলে ডাক পাওয়া এই অভিজ্ঞ ব্যাটার দল ফেরার পর থেকেই রান পাচ্ছেন। পরে আশালঙ্কা ৩৮ ও ধনাঞ্জয়া ডি সিলভা ৪২ রান করলে শ্রীলঙ্কা এক বল থাকতে ৩২৫ রানে অলআউট হয়।

জবাব দিতে নেমে আয়ারল্যান্ড ৩১ ওভারে ১৯২ রানে অলআউট হয়েছে। দলটির হয়ে হ্যারি টেক্টর ৩৩, কার্টুস ক্যাম্পার ৩৯ ও জর্জ ডকরেল ২৬ রান করেন।

আইরিশদের ধসিয়ে দিতে ১০ ওভারে ৭৯ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। স্পিনার মাহেষ থিকসানা নিয়েছেন দুই উইকেট। আইরিশদের হয়ে মার্ক এডায়ার চারটি ও ব্যারি ম্যাককার্টি তিন উইকেট নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট