,

আমজাদ মোল্লাসহ যশোরের ৪ রাজাকারের মৃত্যুদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমজাদ হোসেন মোল্লাসহ যশোরের বাঘারপাড়ার চার রাজাকারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ রোববার এ রায় ঘোষণা করেন।

এ সময় আসামি আমজাদ হোসেন মোল্লা এজলাসে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক। পলাতক আসামিরা হলেন- ওহাব মোল্লা, মাহতাব বিশ্বাস ও ফসিয়ার রহমান মোল্লা।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যশোরের বাঘারপাড়ার চাঁদপুর গ্রামের ডা. নওফেল উদ্দিন বিশ্বাস, ময়েনউদ্দিন ও আয়েনউদ্দিন আয়নাকে অপহরণের পর হত্যার অভিযোগ পাওয়া যায়। একই সময়ে খুনের শিকার হন মাগুরার শালিখা থানার সীমাখালী বাজার ঘাটের মাঝি রজব আলী বিশ্বাসও।

এ ছাড়া নির্যাতন, আটকসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ এনে ওই চারজনের নামে মামলা করা হয়। ২০১৬ সালের ৪ এপ্রিল এ মামলার তদন্ত শুরু হয়ে ২০১৮ সালের ১৬ এপ্রিল শেষ হয়। মামলায় তদন্ত কর্মকর্তাসহ আট সাক্ষী জবানবন্দি দিয়েছেন।

এর আগে গত ১১ মে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট